ঢাকাFriday , 12 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার মেরে ৩৫ নম্বর হাফ সেঞ্চুরি তামিমের

Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : এর আগে ওয়ানডে ক্রিকেটে ৩৪টি হাফ সেঞ্চুরি আছে তার। তবে ডাবলিনে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে তার ৩৫ নম্বর হাফ সেঞ্চুরিটা বিশেষ হয়ে থাকবে। অত্যন্ত কঠিন পরিস্থিতে ৭৬ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তামিম। ৪৯ থেকে চার হাঁকিয়ে পৌঁছে যান ৫৩ রানে।
ডাবলিনে কনকনে ঠাণ্ডা। আকাশে ঘন মেঘ। উইকেটে সবুজ ঘাস। সব মিলিয়ে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা দিতে হচ্ছে। সেই পরীক্ষায় ফেল মেরেছেন সৌম্য, সাব্বির, মুশফিক, সাকিবরা।
তবে লড়াই শুরু থেকেই চালিয়ে যাচ্ছেন ওপেনার তামিম। প্রথম দিকে তাকে কেউ সঙ্গ দিতে না পারলেও পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে তামিমকে সাহস যোগাচ্ছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। দারুণ এগিয়ে যাচ্ছেন এ জুটি।
এ রিপোর্ট লেখার সময় ৬০ রানে ব্যাট করছিলেন তামিম। আর রিয়াদ আছেন ৩৯রানে। বাংলাদেশের রান তখন ৪ উইকেটে ১৪৯ (২৮ ওভারে)।
সকালে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। ম্যাচ শুরু আগে বৃষ্টি হওয়ায় ২২ মিনিট পর খেলা শুরু হয়। সেই পরীক্ষায় তামিম ছাড়া অপাতত সবাই ফ্লপ।