ঢাকাFriday , 12 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে তিনটি গণকবরের সন্ধান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারে শুক্রবার তিনটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব গণকবরে ইসলামিক স্টেট(আইএস)’র জঙ্গিদের হাতে নিহত কয়েক ডজন বেসামরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেহাবশেষ রয়েছে বলে ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে।
আল শুওয়াদা(শহীদ)’র পরিচালক আম্মার নূরি জানান, আল-কামা, আজরাকিয়া এবং রামাদির কেন্দ্রস্থলের পুরানো কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে এসব গণকবরের সন্ধান পাওয়া গেছে।
এ তিন এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে এবং রাজধানী বাগদাদ থেকে ফরেনসিক দল কয়েক দিনের মধ্যে সেখানে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর আগেও আইএস দখলকৃত এলাকাগুলো মুক্ত করার পর সেখান থেকে অনেক গণকবর পাওয়া গিয়েছিল।