বিনোদন প্রতিবেদক : বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। শুক্রবার সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেন তিনি। এ গায়িকা জানান, শুক্রবার রাতেই ঘরোয়াভাবে আকদ হচ্ছে তার ডিওএইচএস-বারিধারার ফ্ল্যাটে। যেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। তবে শিগগিরই বিবাহোত্তর আনুষ্ঠানিকতা হবে বেশ জমকালো আয়োজনে।
মিলার বরের নাম পারভেজ সানজারি। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট হিসেবে কর্মরত।
‘নাচো’-খ্যাত মিলা বলেন, ‘আমাদের দুজনার প্রেম টানা ১০ বছরের। আজ এশার নামাজের পর আমরা বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’

