ঢাকাThursday , 11 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলি এখন পার্কে

Link Copied!

বিনোদন ডেস্ক : বাহুবলি জ্বরে ভুগছে গোটা ভারত। সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনার শেষ নেই। এদিকে মানুষের এই উন্মাদনাকে ঘিরে তৈরি হচ্ছে বাহুবলি শাড়ি, বিজ্ঞাপন ইত্যাদি। এবার একটি বাঘ শাবকের নাম রাখা হলো বাহুবলি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, উড়িশার নন্দনকানন জুলজিক্যাল পার্কে মোট সাতটি বাঘ শাবক জন্ম নেয়। এর মধ্যে ছয়টি শাবকের নাম কুন্দন, আদিশা, সাহিল, ভিকি, সিনু ও মৌসুমী রাখা নয়। কিন্তু সপ্তম বাঘ শাবকের নাম কী রাখা হবে তা নিয়ে চিন্তায় পড়ে যান কর্তৃপক্ষ। এরপর অনেক চিন্তা ভাবনা করে বাঘ শাবকটির নাম রাখা হয় বাহুবলি। পার্কে উপস্থিত মানুষের পরামর্শতেই এই নাম রাখা হয়। এমনকি বুধবার (১০ মে) এই নাম রাখার সময় উপস্থিত ছিলেন উড়িশার পরিবেশ ও বন মন্ত্রী বিজশ্রী রাইতরে।
গত ২৮ এপ্রিল মুক্তি পায় এসএস রাজামৌলি পরিচালিত সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন। মুক্তির পর  থেকে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে সিনেমাটি। এক হাজার কোটি উপরে আয় করে তৈরি করেছে নতুন ইতিহাস। শুধু ভারতে নয়, ভারতের বাইরেও আয়ের দিক থেকে সকল ভারতীয় সিনেমাকে পেছনে ফেলেছে আরকা প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত সিনেমাটি। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রামায়া কৃষ্ণা, নাসের, সত্যরাজ প্রমুখ।