ঢাকাThursday , 11 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিসংখ্যানে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এক মাসেরও বেশি সময় পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ দল। শুক্রবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
ডাবলিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন। তার আগে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ-আয়ারল্যান্ড মুখোমুখি লড়াইয়ের কিছু পরিসংখ্যান (শুধু ওয়ানডে ম্যাচ)।
*দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে সাতবার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে পাঁচটি, আয়ারল্যান্ড দুটি।
*বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান ২৯৩/৭, ২০০৮ সালে ঢাকায়। আয়ারল্যান্ডের দলীয় সর্বোচ্চ ২৪৩/৭, ২০০৭ বিশ্বকাপে ব্রিজটাউনে।
*বাংলাদেশের দলীয় সর্বনিম্ন রান ১৬৯, ২০০৭ বিশ্বকাপে ব্রিজটাউনে। আয়ারল্যান্ডের দলীয় সর্বনিম্ন ১৬২, ২০০৮ সালে ঢাকায়।
*বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের, ৭ ম্যাচে ৩৪০ রান।  আর আয়ারল্যান্ডের উইলিয়াম পোর্টারফিল্ডের, ৭ ম্যাচে ২৬৩ রান।
*বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস তামিমের ১২৯, ২০০৮ সালে ঢাকায়। আয়ারল্যান্ডের ব্যক্তিগত সর্বোচ্চ পোর্টারফিল্ডের ১০৮, ২০১০ সালে বেলফাস্টে। এ ছাড়া সেঞ্চুরির ইনিংস আছে আর একটিই, ২০১০ সালে বেলফাস্টে জুনায়েদ সিদ্দিকের ১০০।
*বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের, ৭ ম্যাচে ১১ উইকেট। আয়ারল্যান্ডের ডেভ লংফোর্ড-স্মিথের, ৪ ম্যাচে ৯ উইকেট।
*বাংলাদেশের সেরা বোলিং ফরহাদ রেজার, ২০০৮ সালে ঢাকায় ৪২ রানে ৫ উইকেট। আয়ারল্যান্ডের সেরা বোলিং আন্দ্রে বোথার, ২০১১ সালে ঢাকায় ৩২ রানে ৩ উইকেট।
*বাংলাদেশের সর্বোচ্চ ডিসমিসাল মুশফিকুর রহিমের, ৩ ইনিংসে ৫টি। আর আয়ারল্যান্ডের নেইল ও’ব্রায়েনের, ৭ ইনিংসে ৬টি।
*দুই দলের মধ্যকার সাতটি ম্যাচই খেলেছেন বাংলাদেশের তামিম, সাকিব ও আব্দুর রাজ্জাক। আয়ারল্যান্ডের পোর্টারফিল্ড, ট্রেন্ট জনস্টন, কেভিন ও’ব্রায়েন, নেইল ও’ব্রায়েন।
ত্রিদেশীয় সিরিজের অন্য দলটি নিউজিল্যান্ড। সিরিজে নেই কোনো ফাইনাল। সবাই সবার সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের সেরা দল হবে চ্যাম্পিয়ন। সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি আর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জিতলেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ছয়ে উঠে যাবে বাংলাদেশ। সিরিজের টাইটেল স্পন্সর ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।