ঢাকাThursday , 11 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল পর্দা উঠছে ইসলামিক সলিডারিটি গেমসের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আগামীকাল শুক্রবার পর্দা উঠছে চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসের। এই গেমসের জন্য প্রস্তুত আজারবাইজান। শুক্রবার আজারবাইজানের বাকু শহরে উদ্বোধন হবে এই গেমসের।
ওআইসি সদস্যভুক্ত দেশের ৩ হাজার অ্যাথলেট এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ২১টি ডিসিপ্লিনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। যার মধ্যে রয়েছে অ্যাথলেটিকস, প্যারা অ্যাথলেটিকস ইভেন্ট, রিদমিক জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, রেসলিং, বাস্কেটবল, হ্যান্ডবল, তায়কোয়ানডো, উশু, বক্সিং, জুডো ও ব্লাইন্ড জুডো, টেনিস, ডাইভিং, কারাতে, ভলিবল, ফুটবল, শ্যুটিং, ওয়াটার পোলো, আরটিস্টিক জিমন্যাস্টিকস, সুইমিং ও ভারোত্তোলন।
এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশও। ২১টি ডিসিপ্লিনের মধ্যে ৮টি ডিসিপ্লিনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ডিসিপ্লিনগুলো হল শ্যুটিং, সুইমিং, জিমন্যাস্টিকস, কারাতে, অ্যাথলেটিকস, ভারোত্তোলন, কুস্তি এবং জুরখানেহ। এই আটটি ডিসিপ্লিনে বাংলাদেশের ৩১ জন অ্যাথলেট অংশ নিবেন এই গেমসে। এদের সঙ্গে রয়েছেন নয়জন কোচ ও চারজন কর্মকর্তা। তবে এর বাইরেও অনেক কর্মকর্তা যাচ্ছেন বাকুতে।
২০০৫ সালে ইসলামিক সলিডারিটি গেমসের প্রথম আসর অনুষ্ঠিত হয়। সেবার ওআইসিভূক্ত ৫৫টি দেশের ৬ হাজার অ্যাথলেট ১৫টি ডিসিপ্লিনে অংশ নেয়। দ্বিতীয় আসর ২০০৯ সালে ইরানে বসার কথা ছিল। তবে কুটনৈতিক সংকটের কারণে সেটি বাতিল করা হয়। ইসলামিক গেমসের তৃতীয় আসর বসে ইন্দোনেশিয়ায় ২০১৩ সালে। এবার চতুর্থ আসর বসছে আজারবাইজানের বাকু শহরে।
ওআইসিভূক্ত ৫৭টি দেশের ৫৪টি দেশ অংশ নিচ্ছে এবারের আসরে। লিবিয়া, সুদান ও কুয়েত এই আসর থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে।