ঢাকাThursday , 11 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের আসরে দেয়াল ধসে নিহত ২৫

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানে বিয়ের আসরে একটি কমিউনিটি সেন্টারের দেয়াল ধসে চার শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে ২৮ জন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। বুধবার রাতে রাজ্যের ভরতপুর জেলায় বিয়ের অনুষ্ঠান চলার সময় এ ঘটনা ঘটে। সে সময় ওই এলাকায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি হচ্ছিল।
এনডিটিভি জানিয়েছে, ঝড়-বৃষ্টির সময় লোকজন কমিউনিটি সেন্টারের একটি ছাউনির নিচে আশ্রয় নেয়। হঠাৎ ছাউনি সংলগ্ন দেয়াল ও ছাউনিসহ পুরো কাঠামো ভেঙে পড়লে লোকজন তার নিচে চাপা পড়ে।
পুলিশ সুপার অনিল টাঙ্ককে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, ধসে পড়া দেয়ালটি ৯০ ফুট লম্বা এবং ১২ থেকে ১৩ ফুট উঁচু। ধ্বংসস্তুপের নিচে অনেকে চাপা পড়ে। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, আট নারী ও চারটি শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।