ঢাকাWednesday , 10 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুভেন্টাসের সঙ্গী কে, রিয়াল না অ্যাটলেটিকো?

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে মাঠে নামবে দুই নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ভিসেন্তে ক্যালদেরনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।
প্রথম লেগে ঘরের মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে রিয়াল। আজ তাই অনেকটা নির্ভার হয়েই মাঠে নামতে পারবে গত আসরের চ্যাম্পিয়নরা। ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার বেশ ভালো সুযোগ পাচ্ছে জিনেদিন জিদানের শিষ্যরা।
অ্যাটলেটিকোরও ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে যদি তারা ৪ গোলের ব্যবধানে জিততে পারে। ইতিহাস বলেছে, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগের ২ গোলের ঘাটতিই পূরণ করতে পারেনি কোনো দল।
ঘরের মাঠে আজ যদি অ্যাটলেটিকো ৪-০ গোলে জিততে পারে তাহলে রিয়াল মাদ্রিদকে কাঁদিয়ে ফাইনালে উঠবে তারা। প্রায় অসম্ভব কাজটি দিয়েগো সিমিওনের দলটি করতে পারে কি না, সেটাই দেখার। তবে ঘরের মাঠের রেকর্ড তাদের অনুপ্রেরণা জোগাচ্ছে। নিজেদের মাঠে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ৩৫ ম্যাচের ২৯টিতেই জিতেছে। তবে নিজেদের শেষ ছয় ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে তারা। দুটিতে হেরেছে, ড্র করেছে একটি।
অন্যদিকে রিয়াল মাদ্রিদ সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে জিতেছে পাঁচটিতে। হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে লা লিগাতে। সবশেষ ম্যাচে গ্রানাডার বিপক্ষে ৪ গোল করে তারা। আর অ্যাটলেটিকো এইবারের সঙ্গে ১-০ গোলে জিতেছিল। সব মিলিয়ে শতভাগ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে চ্যাম্পিয়নস ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
চোটের কারণে আজ খেলতে পারবেন না অ্যাটলেটিকো মাদ্রিদের ফার্নান্দেজ। এ ছাড়া হুয়ানফ্রান ও জিমিনেজের ম্যাচ ফিটনেসেও ঘাটতি আছে। এ কারণে মাদ্রিদের ‘বি’ দলকে দেখা যেতে পারে আজ। অন্যদিকে রিয়াল মাদ্রিদের দানি কারবাহাল হ্যামস্ট্রিং এবং বেল কাফ মাসল চোটের কারণে খেলবেন না।
অ্যাটলেটিকো কি পারবে রিয়ালের বিপক্ষে অসাধ্য সাধন করতে? নাকি টানা চতুর্থবারের মতো রিয়ালের কাছে হেরে বিদায় নিতে হবে আসর থেকে? ৩ জুন কার্ডিফের ফাইনালে জুভেন্টাসের সঙ্গী হবে কে? সব প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই।