স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ শিবিরের অন্যতম সেরা তারকা গ্যারেথ বেল ও দানি কারভাহালকে চ্যাম্পিয়নস লিগের আজকের ম্যাচে দেখা যাবে না। সেমিফাইনালের ফিরতে লেগে আজ তাদের সঙ্গে দর্শক হিসেবে খেলা দেখতে হবে দলটির কার্যকরী ডিফেন্ডার পেপেকে। পাঁজরের চোটের কারণে মাদ্রিদ ডার্বির আজকের ম্যাচেও থাকছেন না পর্তুগিজ তারকা।
পেপের অনুপস্থিতে রিয়ালের রক্ষণে কিছুটা পরির্বতন আসতে পারে আজকের ম্যাচে। রক্ষণ সামলাতে সার্জিও রামোস ও মার্সেলোদোর সঙ্গে মাঠে দেখা যেতে পারে রাফায়েল ভারানে ও ন্যাচোকে।
সেমিফাইনালের প্রথম লেগে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে এগিয়ে থাকার পর আজ ভিসেন্তে ক্যালদেরণে অ্যাটলেটিকো মাদ্রিদের চ্যালেঞ্জ নিতে মুখোমুখি হবে রিয়াল। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হবে মাদ্রিদ ডার্বির জমজমাট লড়াই। দুই লেগ মিলিয়ে বিজয়ী দল ফাইনালে জুভেন্টাসের প্রতিপক্ষ হবে।
ডার্বিতে রিয়াল স্কোয়াড
গোলরক্ষক : নাভাস, ক্যাসিয়াস, ইয়ানজ
ডিফেন্ডার : রামোস, ভারানে, ন্যাচে, মার্সেলো ও দানিলো
মিডফিল্ডার : ক্রুস, রদ্রিগেজ, ক্যাসেমিরো, কোভাসিস, মডরিচ, অ্যাসেনসিও, ইস্কো।
ফরোয়ার্ড : ক্রিস্টিয়ানো রোনালদো, বেনজেমা, লুকাস ভাজকুয়েজ এবং মোরাতা।

