ঢাকাWednesday , 10 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীরের বিয়ে!

Link Copied!

রণবীর কাপুর

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। নিঃসন্দেহে বলিউডের কাঙ্খিত ব্যাচেলরদের মধ্যে তিনি একজন। এ ছাড়া ব্যক্তি জীবনে প্রেমের কারণে প্রায়ই খবরে আসেন তিনি। শোনা যাচ্ছে, বিয়ের জন্য মেয়ে দেখছেন রণবীর।
সম্প্রতি মা নীতু কাপুরের সঙ্গে লন্ডন গিয়েছিলেন রণবীর। সেখানেই নাকি মেয়ে দেখার কাজটি সেরেছেন তারা। একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
সূত্রটি সংবাদমাধ্যমে বলেন, ‘লন্ডন যাওয়ার কারণ এ অভিনেতার (রণবীর কাপুর) বিয়ের জন্য লন্ডনের এক অভিজাত পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে হতে পারে। যদিও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। সময় হলেই সব জানা যাবে।’
বলিপাড়ায় রণবীর কাপুরের প্রেম নিয়ে অলোচনা শুরু থেকেই। সাওয়ারিয়া সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন রণবীর। সিনেমায় তার সহ-অভিনেত্রী সোনম কাপুরের সঙ্গে তখন তার প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেম করেছেন এ অভিনেতা। দীপিকার সঙ্গে ব্রেকআপের পর ক্যাটরিনা কাইফের প্রেমে মজেছিলেন তিনি। প্রায় সাত বছর প্রেম করার পর গত বছর জানুয়ারিতে ব্রেকআপ হয় এ জুটির।
বর্তমানে সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে ব্যস্ত রণবীর। সিনেমাটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি। এতে আরো অভিনয় করছেন সোনম কাপুর, আনুশকা শর্মা, দিয়া মির্জা, মনীষা কৈরালা, কারিশমা তান্না, পরেশ রাওয়াল প্রমুখ।
সিনেমার পঞ্চাশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেতার জাগ্গা জাসুস সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ।