ঢাকাWednesday , 10 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসছে টয়ার রূপ

Link Copied!

বিনোদন প্রতিবেদক : স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বখাটে’ প্রকাশ হয়েছিল গেল বছর। এতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন লাক্স তারকা মুমতাহিনা টয়া। সম্প্রতি নতুন আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
গত ৮ মে স্বল্পদৈর্ঘ্যটির শুটিং শেষ হয়েছে। এর নাম ‘রূপ’। পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এটি ভিকির অষ্টম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত ‘মোমেন্টস’, ‘অবিশ্বাস’, ‘মায়া’, ‘দেয়াল’, ‘অক্ষর’, ‘দূরবীন’ ও ‘বীর’ ব্যাপক জনপ্রিয়তা পায়।
টয়া বলেন, ‘আমি প্রচুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অফার পাই। কিন্তু গল্প ভালো না লাগায় সবার কাজ করা হয় না। ‘রূপ’ আমার দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর গল্প অসাধারণ। রূপে আমার মুখ ঝলসানো থাকে। এই প্রথম এমন চরিত্রে কাজ করছি। নিঃসন্দেহে এই গল্প দর্শকদের ভালো লাগবে।’
ভিকি জাহেদ বলেন, ‘রূপ’ হচ্ছে সৌন্দর্যের গল্প। সৃষ্টির আদিকাল থেকেই পৃথিবীতে শারীরিক ও মানসিক সৌন্দর্যের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। ‘রূপে’ সে দ্বন্দ্বের গল্পকেই এক নতুন আঙ্গিকে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।’
‘রূপ’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। তার বিপরীতে অভিনয় করছেন নবাগত সাগর আহমেদ। ‘রূপ’র গল্প লিখেছেন পরিচালক নিজেই।
এসবি ফুডের ব্যানারে নির্মিত ‘রূপ’ প্রযোজনা করছেন খলিলুর রহমান এবং সহ-প্রযোজক হিসেবে আছে টাইগার মিডিয়া। এতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনায় আছেন সাইফ রাসেল ও সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াৎ অর্পণ। ‘রূপ’ একটি মোশন ভাস্কর নির্মাণ।
গত ৭ও ৮ মে পুরান ঢাকার বেশ কয়েকটি লোকেশন ও পুবাইলে ‘রূপ’র দৃশ্য ধারণ করা হয়। আসছে ১৪ মে রূপ এর একটি গানের মিউজিক ভিডিও অনলাইনে প্রকাশ পাবে। চলতি মাসের শেষ দিকে অনলাইনে ‘রূপ’ মুক্তি দেয়া হবে।