ঢাকাWednesday , 10 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাস্টিন বিবার এখন ভারতে

Link Copied!

বিনোদন ডেস্ক : কানাডার জনপ্রিয় সংগীততারকা জাস্টিন বিবার এখন ভারতে। এবারই প্রথমবার ভারত সফরে এলেন সুদর্শন এই গায়ক। মঙ্গলবার (৯ মে) দিবাগত রাত দেড়টা নাগাদ মুম্বাই বিমানবন্দরে পা রাখেন তিনি।
সেখান থেকে কড়া নিরাপত্তায় গাড়িবহরে হোটেল দ্য এসটি রেডিস-এ যান বিবার। ২৩ বছর বয়সী এই গায়ক ‘পারপাস ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসেবে ভারতে এসেছেন। দেশটিতে তিনি ৫ দিন অবস্থান করবেন।
গ্র্যামিজয়ী এই তারকা শুধু গান-বাজনা নয়; খানাপিনা, ঘুরে বেড়ানো, পার্টিতেও থাকছে সরব অংশগ্রহণ।
বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় জাস্টিন বিবারের ভারত সফরকালে তার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন আয়োজকরা। তার সামগ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণে নিয়োজিত আছেন সালমান খানের বিশ্বস্ত দেহরক্ষী শেরা।
এদিকে বিবারের সফর নিয়ে ভারতীয়রা বেশ উচ্ছ্বসিত। জানা গেছে, বিবারের কনসার্টের সমস্ত টিকিট ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যাবে বলে আশা করছেন আয়োজকরা। প্রতিটি টিকিটের সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার রুপি।