ঢাকাTuesday , 9 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক লাইভে আসছেন মেয়র আনিসুল

Link Copied!

ডেস্ক রিপোর্ট : বিভক্ত ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রথম মেয়র আনিসুল হক। টেলিভিশন উপস্থাপক, উদ্যোক্তা ও একই সঙ্গে এ রাজনীতিবিদ ২০১৫ সালের ২৮ এপ্রিল মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে দুই বছর পূর্ণ হয়েছে গত মাসে। এই দুই বছরে ঢাকার নাগরিকদের আকাশ ছোঁয়া প্রত্যাশার কিছুটা পূরণ করেছেন মেয়র আনিসুল হক। একই সঙ্গে রয়েছে অনেক ব্যর্থতাও।
নগরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি, পরিকল্পনা এবং সম্ভাবনা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তিনি প্রায়ই কথা বলেন। শোনের নাগরিকদের সমস্যার কথা এবং সমাধানের আশ্বাস দেন। এবার নগরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি এবং সম্ভাবনার কথা বলতে আনিসুল হক হাজির হচ্ছেন ফেসবুক লাইভে।
আগামী ১৪ মে (রোববার) ‘আমরা ঢাকা’ ফেসবুক পেইজে ঘণ্টাবাপী এ লাইভ অনুষ্ঠানে থাকবেন তিনি। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় এ লাইভ অনুষ্ঠান শুরু হবে। সেখানে মেয়র আনিসুল হক নাগরিকদের কথা শুনবেন এবং নানা প্রশ্নের জবাব দেবেন।