ঢাকাMonday , 8 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিস্ফোরক সহায়ক দ্রব্য পরিবহনে নারী জঙ্গিরা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিস্ফোরক তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে জঙ্গিরা তাদের নারী সদস্যদের কাজে লাগাচ্ছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ কথা বলেছেন।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গতকাল রোবরার রাত সাড়ে ১০টায় সাভারের আশুলিয়া থেকে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে আটক করে র‌্যাব। তারা হলেন- মো. ইমরান হোসেন ওরফে ইমরান ওরফে এমরান (৩৪) এবং মো. রফিকুল ইসলাম ওরফে জুনায়েদ ওরফে রফিক (৪০)।
এ সময় তাদের কাছ থেকে দুই বোতল সালফিউরিক এসিড, পাঁচ প্যাকেট বিভিন্ন ধরনের স্প্লিন্টার উপযোগী বল, এক কেজি ৬৫০ গ্রাম বিস্ফোরক তৈরির রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। জেএমবির এই দুই সদস্যকে আটককে মুখ্য করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মাহমুদ খান বলেন, ‘আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুরাতন ধারা জেএমবির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এদের মধ্যে ইমরান কেমিক্যাল নির্ভর একটি শিল্প করাখানায় চাকরি করত এবং রফিকুল চট্টগ্রামের একটি মাদ্রসার শিক্ষক। ইমরানের মূল কাজ ছিল বিস্ফোরক সহায়ক রাসায়নিক দ্রব্য সংগ্রহ করে রফিকের কাছে পাঠানো। পরে রফিক তা রিসিভ করে চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন প্রশিক্ষণ এলাকায় পাঠাতো। রাসায়নিক দ্রব্য পরিবহনে বাহক হিসেবে তারা তাদের নারী সদস্যদের ব্যবহার করত। তবে মাঝেমধ্যে তারা কুরিয়ার সার্ভিসেরও সহযোগিতা নিত।’
র‌্যাবের এই মুখপাত্র জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক জানিয়েছেন, তার ‍দুই স্ত্রী জয়নব ও জহুরা জঙ্গি মতাদর্শে বিশ্বাসী ও সক্রিয়ও। পরিবহনের ক্ষেত্রে তার যেসব কাজ আছে সেগুলো তারাই করতেন। তিনি জানান, রফিকের স্ত্রী জহুরাকে কিছু দিন আগে র‌্যাব আটক করছে। তবে অন্য স্ত্রী জয়নব আত্মগোপনে রয়েছেন।