ঢাকাMonday , 8 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএসের আফগান প্রধান নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটের আফগান প্রধান আব্দুল হাসিব মার্কিন ও আফগান বাহিনীর যৌথ অভিযানে নিহত হয়েছেন। রোববার আফগান ও মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
নানগারহার প্রদেশে গত ২৭ এপ্রিল যৌথ অভিযান চালায় আফগান বাহিনী ও মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা। ওই সময় আইএসের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে বড় অপারমাণবিক বোমা মোয়াব নিক্ষেপ করা হয়েছিল। অভিযানে হাসিব নিহত হয়ে থাকতে পারে বলে তখন পেন্টাগন থেকে জানানো হয়েছিল। তবে বিষয়টি নিশ্চিত ছিলেন তারা। রোববার আফগানিস্তানে নিযুক্ত মার্কিন কমান্ডার জেনারেল জন নিকলসন এবং আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল হাসিব প্রায় এক বছর আগে আইএসের পূর্বাঞ্চলীয় শাখা- ‘আইএসআইএল-খোরাসানের’ নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল। পূর্বসূরি হাফিজ সাঈদ খান মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর তাকে আইএসের কমান্ডার করা হয়।
হাসিব গত ৮ মার্চ কাবুলের প্রধান সামরিক হাসপাতালে হামলার নির্দেশদাতা ছিল। ওই হামলায় চিকিৎসক ও রোগীসহ অর্ধশত লোক নিহত হয়েছিল। এছাড়া সে আইএস যোদ্ধাদেরকে পরিবারের সদস্যদের সামনেই স্থানীয় প্রবীনদের হত্যা এবং নারী ও কিশোরিদের অপহরণের নির্দেশ দিয়েছিল।