ঢাকাThursday , 27 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসডিজি বাস্তবায়ন : বাংলাদেশের উল্লেখযোগ্য উপাত্ত ঘাটতি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং এর লক্ষ্যমাত্রা বাস্তবায়ন কার্যক্রম পরিবীক্ষণ ও মূল্যায়নে উল্লেখযোগ্য পরিমাণ উপাত্ত ঘাটতির সম্মুখীন হচ্ছে।
জাতিসংঘ গৃহীত টেকসই উন্নয়ন সূচকের মাত্র এক-তৃতীয়াংশ উপাত্ত বর্তমানে বাংলাদেশে রয়েছে এবং অবশিষ্ট দুই-তৃতীয়াংশ উপাত্ত আংশিকভাবে বিদ্যমান।
বৃহস্পতিবার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ থেকে প্রকাশিত ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে উপাত্ত ঘাটতি বিশ্লেষণ : বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক নীতি গবেষণায় এই চিত্র উঠে এসেছে।
এসডিজির ১৭টি বৈশ্বিক অভীষ্টের অধীনে ১৬৯টি লক্ষমাত্রা অর্জনের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় ২৩০টি সূচকের মাধ্যমে। বাংলাদেশে অবশ্য ২৪০টি সূচক দিয়ে মুল্যায়ন করা হয়েছে। বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশে এখন বর্তমানে ৭০টি সূচকের উপাত্ত বিদ্যমান এবং ১০৮টি সূচকের উপাত্ত আংশিকভাবে পাওয়া যাচ্ছে। অবশিষ্ট ৬২টি সূচকের উপাত্ত একেবারেই নেই।
আজ ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসজিডি) বাস্তবায়নে উপাত্ত ঘাটতি বিশ্লেষণ : বাংলাদেশ পরিপ্রেক্ষিত’, ‘ব্যাংকিং আ্যাটলাস’ ও ‘হাওরাঞ্চলের পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন’ শীর্ষক তিনটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ।
এ সময় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম প্রমুখ।