ঢাকাMonday , 24 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্নাতক ভর্তির মেধা তালিকা প্রকাশ মঙ্গলবার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হবে। উক্ত ফল SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইলে মেসেজ অপশনে গিয়ে nu<space>atdg<space>roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠালে জানা যাবে। আর রাত ৯টা থেকে ওয়েবসাইটে www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions এ ফল পাওয়া যাবে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।