ঢাকাWednesday , 19 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারিনাই প্রথম

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। গত ডিসেম্বরে মা হয়েছেন তিনি। কিন্তু কাজের গতি যেন একটুও কমেনি তার। ছেলে তৈমুর আলী খানের জন্মের পর আবারো কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন কারিনা।
কয়েকদিন আগে লন্ডন গিয়েছিলেন কারিনা। অনেকে ধারণা করেছিলেন, সাইফ আলী খান সেখানে শুটিং করছেন তাই সেখানে গিয়েছেন এ অভিনেত্রী। কিন্তু প্রকৃত কারণ কী তা জানার কৌতূহল কিন্তু সবার ঠিকই ছিল।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কারিনা একটি ম্যাগাজিনের ফটোশুটের বিষয়ে আলোচনা করতে লন্ডনে গিয়েছিলেন। কারিনাই প্রথম কোনো বলিউড অভিনেত্রী এবং ভারতীয় যিনি এই ব্রিটিশ ব্রাইডাল ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেলেন। গত সপ্তাহে দুবাইয়ে ফটোশুটের কাজ শেষ করেছেন এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে ফটোশুটের সেটের একজন সদস্য সংবাদমাধ্যমে বলেন, ‘৮৪ ফুট ভিআইপি প্রমোদতরীতে ফটোশুট করা হয়েছে। কারিনাকে পাঁচটি ভিন্ন পোশাকে দেখা যাবে। এটির থিম ছিল রাজকীয় বিয়ে। আর এই থিমের জন্য কারিনাই উপযুক্ত।’
গত ডিসেম্বরে সন্তান জন্মের কয়েকদিন পর মুম্বাইয়ের একটি ফ্যাশন শোয়ের ফাইনালে শো স্টপার হিসেবে ছিলেন তিনি। এরপর বিজ্ঞাপনের শুটিংও করেছেন এ অভিনেত্রী। আগামী মে মাস থেকে তার পরবর্তী সিনেমা বীরে দি ওয়েডিং’র শুটিং শুরু করবেন বলে শোনা যাচ্ছে।