ঢাকাWednesday , 19 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাল গালিচায় সবচেয়ে আবেদনময়ী প্রিয়াঙ্কা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিপাড়ায় নিজের মেধার প্রমাণ দিয়েছেন বহু আগে। হলিউডে পা রেখে সফলতা একের পর এক পেয়েই যাচ্ছেন তিনি।
কোয়ান্টিকো টিভি সিরিয়ালে অভিনয় করে পেয়েছেন পিপলস চয়েস অ্যাওয়ার্ড। এ ছাড়া হলিউডের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাকে। অস্কার আসরের প্রেজেন্টার হিসেবেও দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে।
এবার সেক্সিয়েট রেড কার্পেট লুক নির্বাচিত হলেন এই অভিনেত্রী। যুক্তরাষ্ট্রের বিনোদন ভিত্তিক পোর্টালের জরিপে সেক্সিয়েট রেড কার্পেট লুক নির্বাচিত হয়েছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
এ ছাড়াও আবেদনময়ী এন্টারটেইনার বিজয়ী হয়েছেন টেইলর সুইফট। আবেদনময়ী অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ম্যান্ডি মুর। প্রতি বছর অভিনয়শিল্পী, খেলোয়াড়, লেখকদের মধ্যে থেকে এই তালিকা তৈরি করে থাকে ভিক্টোরিয়া সিক্রেট।