ঢাকাMonday , 17 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্মাতার প্রশংসায় পঞ্চমুখ মোহনলাল

Link Copied!

mohonlalবিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার গুণী অভিনেতা মোহনলাল। অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয় করেছেন মালায়ালাম, তামিল, কন্নড়, তেলেগু, হিন্দিসহ বিভিন্ন ভাষার সিনেমায়। তিনি বাংলাদেশেও অল্প বিস্তর পরিচিত।
বলিউডের গুণী নির্মাতা রাম গোপাল ভার্মার প্রশংসায় পঞ্চমুখ এই অভিনেতা। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রাম গোপালের প্রশংসা করেন তিনি।
এ সময় চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ারে মোহনলালের স্মরণীয় স্মৃতি সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে মোহনলাল বলেন, ‘অভিনয় ক্যারিয়ারের ৩৫ বছর পার করেছি। আমি অনেক সৌভাগ্যবান কারণ প্রত্যেকটি সিনেমা করতে গিয়ে আমার ভালো কিছু স্মৃতি জমা হয়েছে। তার মধ্যে পরিচালক রাম গোপাল ভার্মা অন্যতম। কারণ তিনি এমনই একজন পরিচালক যিনি সাফল্য দিয়ে ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বিদ্যমান সকল নিয়ম ভেঙে দিয়েছেন। আমি তার সঙ্গে ভিন্ন ঘরানার সিনেমায় আরো কাজ করতে চাই।’