স্পোর্টস ডেস্ক : অভিষেকের জন্য অপেক্ষা বাড়লো বেলজিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার থমাস ভারমালিনের। ফিটনেসে ফেরার জন্য সবুজ সংকেত পেয়ে আবারও ইনজুরিতে পড়তে হলো তাকে।
বার্সেলোনা ওয়েব সাইটে তার ইনজুরি সম্পর্কে জানানো হয়। ডান পায়ের পেশিতে ইনজুরি ধরা পড়েছে বেলজিয়ান তারকার।
ফলে মঙ্গলবার অ্যাপোয়েলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না তিনি। ভারমালিনের জন্য এটা বড় ধরনের আঘাতই। ২৫ সেপ্টেম্বরের ইনজুরির পর আবারও সবুজ সংকেত পেয়ে অভিষেকের জন্য অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু নতুন করে আবারও ইনজুরির শিকার হয়ে তার সেই অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।

