ঢাকাMonday , 17 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখের প্রতিজ্ঞা

Link Copied!

sharukh-khan-2বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খান। সিনেমার পাশাপাশি নানা রকম জনহিতৈষী কাজেও নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। বর্তমান চলমান সান ফ্র্যান্সিসকো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অতিথি বক্তা হিসেবে হাজির হয়েছেন শাহরুখ। সেখানে এসিডদগ্ধদের সাহায্য করার প্রতিজ্ঞা করেছেন তিনি।
গতকাল অনুষ্ঠানে হারকিউলিস ও এক্স-মেন : দ্য লাস্ট স্ট্যান্ড’র মতো জনপ্রিয় হলিউড সিনেমার পরিচালক ব্রেট র‌্যাটনারের সঙ্গে মঞ্চে ওঠেন শাহরুখ। এ নির্মাতার সঙ্গে আলাপকালে বলিউডের সঙ্গে হলিউডের সুসম্পর্ক তৈরি ও ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে বিভিন্ন কথা বলেন তিনি। এ আলাপচারিতার এক পর্যায়ে শাহরুখ প্রতিজ্ঞা করেন, যতদিন বেঁচে থাকবেন এসিডদগ্ধদের সাহায্য করবেন তিনি।
এসিড সন্ত্রাস ভারতের অন্যতম ঘৃণ্য একটি অপরাধ। প্রতি বছর অসংখ্য নারী এসিড সন্ত্রাসের শিকার হন। এদের অনেকের পরিবার অনেক দরিদ্র। এ সকল এসিডদগ্ধদের পাশে দাঁড়াবেন শাহরুখ। আলাপচারিতা শেষে র‌্যাটনারের সঙ্গে লুঙ্গি ড্যান্স করেন শাহরুখ। এছাড়া উপস্থিত ভক্তদের সঙ্গে কথা বলেন ও সেলফি তোলেন তিনি।
শাহরুখ খান অভিনীত সর্বশেষ সিনেমা রইস। গত জানুয়ারিতে মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে ইমতিয়াজ আলী পরিচালিত দ্য রিং সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা। খুব শিগগির আনন্দ এল রাইয়ের একটি সিনেমার কাজ শুরু করবেন শাহরুখ। এ ছাড়া সালমান খান অভিনীত টিউবলাইট সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।