ঢাকাMonday , 17 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরব না আর ঘরে

Link Copied!

sundorবিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ নির্মিত সিনেমা ‘ভয়ংকর সুন্দর’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ওপার বাংলার পরমব্রত চ্যাটার্জি ও বাংলাদেশের আশনা হাবিব ভাবনা।
ইতিমধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। খুব শিগগির সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
মুক্তিকে সামনে এ সিনেমার গান ও ট্রেইলার ইউটিউবে প্রকাশ করা হয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে ‘ফিরব না আর ঘরে’ শিরোনামের একটি গান ইউটিবে প্রকাশ করা হয়েছে। জনপ্রিয়র সংগীতশিল্পী মমতাজের গাওয়া এ গানের সঙ্গে পারফর্ম করেছেন পরমব্রত-ভাবনাসহ অনেকে। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর করেছেন প্রিন্স মাহমুদ।
‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে অভিষেক ঘটছে ছোট পর্দার অভিনেত্রী ভাবনার। এ ছাড়া ভারতীয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জিরও এটি বাংলাদেশে প্রথম সিনেমা। তবে পরম অভিনীত মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘ভূবন মাঝি’।
কথাসাহিত্যিক মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ নির্মিত হয়েছে। সিনেমায় আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, ফারহানা মিঠু, দিহান, অ্যালেন শুভ্র, ফারুক আহমেদ, লুৎফর রহমান জর্জ প্রমুখ। এরই মধ্যে সিনেমাটির টেলিভিশন স্বত্ব কিনে নিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। বড় পর্দার পাশাপাশি নির্দিষ্ট সময় পর আরটিভিতেও সিনেমাটি দেখতে পাবেন দর্শক।