ঢাকাMonday , 17 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রূপকুমারী আর্শিনা প্রিয়া

Link Copied!

Appবিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রাভিনেত্রী, কোরিওগ্রাফার ও সংগীতশিল্পী আর্শিনা প্রিয়া। চলতি বছর ভালোবাসা দিবসে এ শিল্পীর একক অ্যালবাম ‘এপি’ প্রকাশিত হয়। এ অ্যালবারে টাইটেল ‘আমি এক রাজকুমারী আর্শিনা পিয়া’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। বিগ বাজেটের এ মিউজিক ভিডিওটি নববর্ষ উপলক্ষে ইউটিউবে মুক্তি পেয়েছে।
এতে প্রিয়ার সঙ্গে মডেল হয়েছেন জাহিদ জন ও সাঞ্জু। ‘আমি এক রূপকুমারী আর্শিনা প্রিয়া’ এমন কথার গানটি লিখেছেন জিয়া উদ্দিন আলম। সুর ও সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। কোরিওগ্রাফি করেছেন আর্শিনা। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায়।
গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘এপি’ অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। এর আগে আর্শিনা প্রিয়া বিভিন্ন মিক্সড অ্যালবামে কণ্ঠ দিলেও এবারই প্রথম একক অ্যালবাম প্রকাশ করলেন তিনি। এই অ্যালবামে রয়েছে মোট সাতটি গান। গানগুলোর কথা লিখেছেন জিয়া উদ্দিন আলম, রবিউল ইসলাম জীবন, মেহেদি হাসান লিমন। সুর করেছেন মুশফিক লিটু, বেলাল খান, আহমেদ হুমায়ূন, প্রতীক হাসান।
এ ছাড়া নায়ক বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ সিনেমায় ‘পিচকারী’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করে প্রশংসিত হন আর্শিনা। তা ছাড়া মনিরুল ইসলাম সোহেলের ‘স্বপ্নছোয়া’ সিনেমায়ও অভিনয় করেছেন আর্শিনা।