ঢাকাMonday , 17 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসেজটি ২৫ জনকে না পাঠালে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

Link Copied!

facebookবিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ‘ফেসবুকে আপনি সক্রিয় ব্যবহারকারী নাকি সক্রিয় ব্যবহারকারী নন- তা যাচাই করার জন্য আমরা এই মেসেজটি পাঠাচ্ছি। আপনি যদি ফেসবুকে সক্রিয় হয়ে থাকেন, তাহলে সক্রিয়তার প্রমাণ দেওয়ার জন্য মেসেজটি কপি করে আরো ২৫ জনকে পাঠান। দুই সপ্তাহের মধ্যে এই মেসেজটি ২৫ জনকে না পাঠালে বন্ধ হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট।’
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের নাম উল্লেখ করে আসা এই মেসেজ দেশের অনেক ফেসবুক ব্যবহারকারী পাচ্ছেন বলে জানিয়েছেন। ১৬৫ শব্দের এই বার্তা মার্ক জাকারবার্গের নির্দেশ বলে উল্লেখ রয়েছে। অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট হারানোর ভয়ে আরো ২৫ জনকে মেসেজটি কপি করে পাঠাচ্ছেন।
কিন্তু এই মেসেজটি আসলে সম্পূর্ণ ভুয়া। ফেসবুক কর্তৃপক্ষ এমন কোনো মেসেজ পাঠাচ্ছে না। মূলত ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট বন্ধের অভিযানের সুযোগ নিয়ে অন্যকে অযথা ভয় পাইয়ে দেওয়ার জন্যই এটি ছড়ানো হচ্ছে। মেসেজটি ফেসবুক ব্যবহারকারীদের কাছে আসছে তাদের কোনো বন্ধুর মাধ্যমেই।
মেসেজেটি কোনো ভাইরাসের লিংক দেখা যায়নি। অন্যকে বিরক্ত করার উদ্দেশ্যেই এই মেসেজ ফেসবুকে ছড়ানো হয়েছে। সুতরাং এ ধরনের মেসেজ পেলে তা আরো ২৫জনকে পাঠিয়ে বিরক্ত করা থেকে বিরত থাকুন।