ঢাকাFriday , 14 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গল শোভাযাত্রা থেকে বিশ্ববাসীর মঙ্গল কামনা

Link Copied!

pahela-boishakনিজস্ব প্রতিবেদক : ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর…’ এর আহ্বার নিয়ে এবার মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে বরাবরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার শুরুতে ঢাকা বিশ্ববিদ্যারয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফীন সিদ্দিক বলেন, ‘বিশ্ববাসীর মঙ্গল কামনায় আমরা এবার মঙ্গল শোভাযাত্রা করছি। সকল অশুভ, অসুন্দরের বিরুদ্ধে পৃথিবীতে যেন সত্য-সুন্দর বিরাজ করে সেই কামনা করছি।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্মীয় কয়েকটি সংগঠন মঙ্গল শোভাযাত্রা বন্ধের দাবি জানিয়ে আসছে। শোভাযাত্রার শুরুতে এরও জবাব দেন ঢাবি উপাচার্য। তিনি বলেন, “যারা বলেন, মঙ্গল শোভাযাত্রার দরকা কী, তাদের বলবো এটি বাঙালির ঐতিহ্য। এর মাধ্যমেই বিশ্বে বাঙালির ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি উপস্থাপিত হচ্ছে।’
পরে শুক্রবার সকাল ৯টায় বের হওয়া এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এবারের শোভাযাত্রায় মানুষের দ্বৈত সত্তাকে উপজীব্য হিসেবে তুলে ধরা হয়েছে। যেখানে সূর্যের আলোয় উদ্ভাসিত মানুষের মুখের পাশাপাশি সূর্যের বিপরীতে অন্ধকারাচ্ছন্ন মানুষের মুখচ্ছবি তুলে ধরা হয়েছে। এছাড়া গত ২৮ বছরের উপজীব্যগুলোও স্থান পেয়েছে শোভাযাত্রায়।
ইউনেস্কো স্বীকৃত এই বিশ্বসাংস্কৃতিক ঐতিহ্যে হাজারো শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। নানা রঙ্গের মুখোশ, ঢাক-ঢোল, কোলা ইত্যাদি নিয়ে শোভাযাত্রায় অংশ নেন তারা। পাঞ্জাবি, ধুতি, লুঙ্গি, গামছাসহ পোশাকেও ছিল বাঙালি সংস্কৃতির ছোঁয়া। এছাড়াও বাঘ, হাতিসহ নানা রকমের পশু-পাখির প্রতিকৃতিও ছিল শোভাযাত্রায়। চারুকলা থেকে রূপসী বাংলা, শাহবাগ, টিএসসি হয়ে বেলা ৯টা ৫ মিনিটে শোভাযাত্রাটি শেষ হয়।
দুই যুগেরও কিছুটা বেশি সময় আগে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রাটি রাজধানীর নববর্ষ উৎসবের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে গেছে। তাই এ মঙ্গল শোভাযাত্রাকে প্রাণবন্ত করতে এবারের স্লোগান নির্ধারণ করা হয়েছে রবীন্দ্রনাথের ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’। এ স্লোগানকে প্রতিপাদ্য করে জোরেশোরে কাজ শুরু করেছে চারুকলা বিভাগ।
১৯৯০ সাল থেকে প্রতি বছর এ আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারের মঙ্গল শোভাযাত্রার দায়িত্ব পায় চারুকলা অনুষদের ১৮ ও ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা। তাদের সহায়তায় রয়েছে অনুষদের সব বর্ষের ছাত্রছাত্রী।