ঢাকাThursday , 13 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিটলার-আসাদে তুলনায় অনুতপ্ত স্পাইসার

Link Copied!

Shawn_spaisaraআন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক এডলফ হিটলার ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ধ্বংসযজ্ঞের মধ্যে তুলনা টেনে এখন অনুপাত প্রকাশ করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বর্বরতার তুলনা টানতে গিয়ে সোমবার স্পাইসার বলেছিলেন, হিটলারও মানুষ মারতে রাসায়নিক গ্যাস ব্যবহার করেনি। তবে এখন তিনি বলছেন, তাদের ধ্বংসযজ্ঞের মধ্যে তুলনা করা যায় না। নিজেই তার এ মন্তব্যকে ‘অমার্জনীয় ও নিন্দনীয়’ বলে উল্লেখ করেছেন।
ওয়াশিংটনে একটি মিডিয়া ফোরামে স্পাইসার এ প্রসঙ্গে বলেন, ‘আমি এমন এক বিষয়ের অবতারণা করেছি, যা উচিত ছিল না।’ তিনি আরো বলেন, ‘আর এ জন্য আমি অবশ্যই জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
যিশু ও গণহত্যায় বেঁচে যাওয়াদের প্রতি দায়ত্বহীন মন্তব্য করার দায়ে অভিযুক্ত হয়েছেন স্পাইসার। গত সপ্তাহে সিরিয়ার ইদলিব প্রদেশে বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলে রাসায়নিক হামলার জন্য সোমবার ব্রিফিংয়ের সময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমালোচনা করছিলেন স্পাইসার। ওই হামলায় ৮৯ জন নিহত হন।
সিরিয়ায় রাসায়নিক হামলার জন্য বাশার আল-আসাদকে দায়ী করা হলেও সিরিয়া ও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বিদ্রোহীরা রাসায়নিক হামলার জন্য দায়ী। এদিকে, হিটলারের মতো হত্যাকারীর সঙ্গে বাশার আল-আসাদের তুলনা করে মন্তব্য করায় স্পাইসারের পদত্যাগ দাবি করেছেন ডেমোক্রেটিক নেতা ন্যান্সি পেলোসি ও অ্যানি ফ্রাঙ্ক সেন্টার।