ঢাকাThursday , 13 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয়বর্ষ অনার্স পরীক্ষা ৬ মে শুরু

Link Copied!

national-universityনিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্স নিয়মিত (২০১৩-১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস অনুযায়ী) পরীক্ষা আগামী ৬ মে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ পরীক্ষা ৬ মে থেকে শুরু হয়ে ৭ জুন শেষ হবে। ৬ মে থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে এবং পবিত্র রমজান মাসে ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।