ঢাকাWednesday , 12 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সঞ্জয়ের বায়োপিকে সোনমের সাত মিনিট

Link Copied!

sonam_kapoorবিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক নির্মাণ করছেন পরিচালক রাজকুমার হিরানি। এতে সঞ্জয় চরিত্রটি রূপায়ন করবেন রণবীর কাপুর। এতে আরো অভিনয় করছেন সোনম কাপুর। কিন্তু সিনেমায় সোনমের চরিত্রটি কেমন হবে সে বিষয়টি এতদিন গোপনই রেখেছিলেন নির্মাতা।
সঞ্জয়ের বায়োপিকে এক নায়িকার ভূমিকায় দেখা যাবে সোনমকে। আর সিনেমায় মাত্র সাত মিনিট দেখা যাবে তাকে। এমনটাই প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে সোনমকে, যেখানে তিনি আগের দিনের এক নায়িকার চরিত্রে অভিনয় করবেন, যিনি হয়তো সঞ্জয়ের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। এটি ছয়-সাত মিনিটের অতিথি চরিত্র।’
রণবীর-সোনম ছাড়াও সঞ্জয়ের বায়োপিকে আরো অভিনয় করছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, আনুশকা শর্মা প্রমুখ। এতে সঞ্জয়ের বাবার ভূমিকায় অভিনয় করছেন পরেশ রাওয়াল ও মায়ের ভূমিকায় থাকছেন মনীষা।