ঢাকাWednesday , 12 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘রুস্তম’ দিয়ে অক্ষয়ের বাজিমাত

Link Copied!

AKSHYবিনোদন ডেস্ক : সম্প্রতি প্রকাশিত হয়েছে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা। নতুন দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
৬৪তম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রধান জুরি ছিলেন নির্মাতা প্রিয়দর্শন। এ নির্মাতার পরিচালনায় কাঞ্চিবারাম সিনেমাটি ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। এ বছর প্রতিযোগিতায় ছিল ৩০০ সিনেমা। গত ১৬ মার্চ থেকে নির্বাচন কাজ শুরু হয় এবং আজ মূল তালিকা ঘোষণা করা হয়।
রুস্তম সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা অক্ষয় কুমার। প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি। সেরা হিন্দি সিনেমার পুরস্কার জিতেছে সোনম কাপুর অভিনীত নীরজা সিনেমাটি। এতে অভিনয়ের জন্য জুরিদের প্রশংসা পেয়েছেন সোনম। এ ছাড়া অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজিত সিনেমা ভেন্টিলেটর জিতেছে সেরা পরিচালকসহ দুটি পুরস্কার।