ঢাকাWednesday , 12 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিটলারও রাসায়নিক অস্ত্র ব্যবহার করেন নি

Link Copied!

Shawn_spaisaraআন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসার জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার তার দেশের জনগণের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেন নি। মঙ্গলবার এ মন্তব্যের পর তোপের মুখে পড়েছেন তিনি। এরপরই ভুল স্বীকার করে স্পাইসার বলেছেন, গণহত্যা নিয়ে এ ধরনের মন্তব্য করাটা ছিল অসংবেদনশীল ও অনুপযুক্ত।
মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলন চলাকালে শন স্পাইসার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে হিটলারের তুলনা করেন এবং সিরিয়া সরকারের ওপর রাশিয়ার সমর্থন নিয়েও সমালোচনা করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি রাসায়নিক হামলার বিষয়টি এনে বলেন, ‘আপনারা এমন এক ব্যক্তিকে জানেন যে হিটলারের মতোই জঘন্য। তবে হিটলারও রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা চিন্তা করেন নি।’
তিনি বলেন, ‘আমি মনে করি যখন আপনার সারিন গ্যাসের কথা বলবেন, আসাদ যেভাবে নিজের লোকজনের ওপর সেই অস্ত্র ব্যবহার করছে সেভাবে হিটলারও তার লোকদের ওপর গ্যাস ব্যবহার করে নি।’
সংবাদ সম্মেলনে স্পাইসারের এ বক্তব্য সাংবাদিকরা হতবাক হয়ে পড়েন এবং তার কাছে ব্যাখ্যা দাবি করেন। সিনেটর বেন কার্ডিন টুইটারে লিখেছেন, ‘হিটলারের আমলের সম্পর্কে জানার জন্য প্রেস সেক্রেটারিকে নতুন করে ইতিহাস পড়াতে হবে।’
কংগ্রেসে ডেমোক্রেট দলের সদস্য ন্যান্সি পেলসি বলেছেন, ‘শন স্পাইসারকে অবশ্যই বরখাস্ত করতে হবে এবং প্রেসিডেন্টকে দ্রুত তার মুখপাত্রের বক্তব্য প্রত্যাহার করতে হবে।’
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন শন স্পাইসার। তিনি জানিয়েছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের ঘৃণ্য অপরাধের তুলনা করতে গিয়ে এই উদহারণ টেনেছিলেন। তবে এটি করা উচিৎ হয় নি। এর জন্য তিনি ক্ষমাপ্রার্থী।