ঢাকাTuesday , 11 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাকিব-অপু জটিলতার সুখী সমাপ্তি!

Link Copied!

sakib-opuবিনোদন প্রতিবেদক : অপু বিশ্বাসের টেলিভিশন লাইভের পর গণমাধ্যমকে একেক সময় একেক কথা বলেছেন শাকিব খান। প্রথমে অপুকে স্ত্রী দাবি করলেও পরে জানান, সন্তান আব্রাহাম খান জয়ের দায়িত্ব নিলেও অপুর দায়িত্ব নেবেন না।
দিন গড়াতেই উল্টো কথা বললেন ঢালিউডের এক নম্বর হিরো। গণমাধ্যমকে শাকিব মঙ্গলবার বিকেলে বলেন, ‌‌‘বাচ্চা যেহেতু আমার সেহেতু অপুও আমার স্ত্রী। গতকাল রাগের মাথায় অনেক কথাই বলেছি। সেটা ঠিক ছিল না।’
তিনি আরো জানান, একটা চক্র অপুকে উসকে দিয়েছিল। অপু হয়তো এখন বুঝতে পারছে লাইভে যাওয়া ঠিক হয়নি।
শাকিব বলেন, ‘আমি আমার ছেলেকে এভাবে দেখতে চাইনি, তাই রাগের মাথায় গতকাল অনেক কিছু বলেছি। আসলে কালকের দিনটা আমাদের অনুকূলে ছিল না। আশা করি আজকে থেকে সুন্দর দিন শুরু হবে আমাদের।’
সোমবার বিকেলে টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের লাইভে সন্তানসহ উপস্থিত হন অপু বিশ্বাস। জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল প্রযোজক মামুনুজ্জামান খানের উপস্থিতিতে শাকিবের সঙ্গে তার বিয়ে হয়। তখন অপু বিশ্বাসের নাম পাল্টে রাখা হয় অপু ইসলাম খান। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ছেলে জয়ের জন্ম হয়।