ঢাকাTuesday , 11 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যতদিন পারি ওয়ানডে খেলে যেতে চাই

Link Copied!

masrafiস্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তবে টেস্ট ও টি-টেয়োন্টিকে বিদায় বললেও ওয়ানডেতে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল এ অধিনায়ক।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে মাশরাফি একটি সাক্ষাতকার দেন যা সোমবার প্রকাশিত হয়।সাক্ষাতকারে বিবেচনাযোগ্য সময় পর্যন্ত ওয়ানডে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মাশরাফি।
লঙ্কা সফর শেষে দেশে ফিরে ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাতকারে মাশরাফি বলেন ‘আমি ওয়ানডে ক্রিকেট উপভোগ করছি। একই সময়ে আমি মনে করছি আমরা টেস্ট ও টি-টোয়েন্টিতে ধীরভাবে এগোচ্ছি। কিন্তু ওয়ানডেতে র‌্যাঙ্কিংয়ে দশ থেকে লাফ দিয়ে সাতে এসেছি। আমরা বড় একটি পদক্ষেপে এখানে এসেছি। এটি বেশ কিছু খেলোয়াড়ের পারফরম্যান্সে কারণে সম্ভব হয়েছে। আমি ওয়ানডে উপভোগ করছি এবং বিবেচনাযোগ্য সময় পর্যন্ত তা চালিয়ে যেতে চাই। তবে বিশেষ করে বাংলাদেশে সব সময় একটা ফ্রেমে থাকা কঠিন। আশা করছি আমি খেলা চালিয়ে যেতে পারব। যদি কঠিন সময় এবং চাপ তৈরি হয় তখন আমি সিদ্ধান্ত নেব।’
শ্রীলঙ্কা সফরের প্রথম টি-টোয়েন্টিতে টস করতে নেমে মাশরাফি ক্রিকেটের এই ফরমেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচে টাইগাররা তাদের দলপতিকে দারুণ এক জয় উপহার দেয়। টি-টোয়েন্টির মতো শ্রীলঙ্কা সফরে ওয়ানডে এবং টেস্ট সিরিজেও ১-১ ব্যবধানে ড্র নিয়ে দেশে ফিরেছে টাইগাররা।