ঢাকাMonday , 10 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীরের সঙ্গে চুমুতে নারাজ ক্যাটরিনা

Link Copied!

Ranbir_Katrinaবিনোদন ডেস্ক : রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা জাগ্গা জাসুস। নানা কারণে বিভিন্ন সময় আলোচনায় এসেছে সিনেমাটি। তবে বেশি আলোচনায় এসেছে, রণবীর-ক্যাটরিনার মধ্যে সম্পর্ক খারাপ হওয়া ও মুক্তি পিছিয়ে যাওয়ার কারণে। নানা জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু করেছেন নির্মাতারা। কিন্তু নির্মাতার একটি প্রক্রিয়া পছন্দ হয়নি ক্যাটরিনার। শোনা যাচ্ছে, সিনেমার একটি পোস্টার প্রকাশ করতে চান নির্মাতা অনুরাগ বসু। কিন্তু সেটি নিয়ে আপত্তি করেছেন ক্যাটরিনা।
এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমার পোস্টার নিয়ে অনুরাগ ও ক্যাটরিনা বাদানুবাদে জড়ান। পোস্টারে সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে তার চুমু দেখানো হয়েছে। এতে হয়তো দর্শকের মনোযোগ আকর্ষণ হতো কিন্তু এ অভিনেত্রী চাইছেন না এটি প্রকাশিত হোক।’
একজন কিশোর গোয়েন্দার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে বের করার গল্প নিয়ে নির্মিত হচ্ছে জাগ্গা জাসুস। ২০১৫ সালের নভেম্বরে সিনেমাটি মুক্তির কথা থাকলেও নানা জটিলতার কারণে তা পিছিয়ে চলতি বছরের এপ্রিলে নির্ধারণ করা হয়। কিন্তু সেটিও শেষ পর্যন্ত পিছিয়ে যায়। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।