বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। আসছে বৈশাখে শ্রোতাদের মাঝে ‘শুনতে চাই তোমায়’ শিরোনামের পঞ্চম একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন তিনি। কিছুটা ভিন্নভাবে সাজানো হয়েছে নতুন এই অ্যালবামটি। এর গানগুলো লিখেছেন জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবর।
‘শুনতে চাই তোমায়’ অ্যালবামের গানগুলোতে সুর ও সংগীত আয়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী। সিডি চয়েজ’র ব্যানারে অ্যালবামটি বাজারে আসছে। এতে মোট তিনটি গান থাকছে। গানের কথাগুলোর শিরোনাম হলো- ‘শুনতে চাই তোমায়’,‘আহা! বৃষ্টি’ও ‘একসঙ্গে হাঁটবো বৈশাখে’।
ন্যানসি বলেন, ‘অ্যালবামের তিনটি গান বিষয় বৈচিত্র্যে একেবারে অন্যরকম। একটা গানের সঙ্গে অন্য গানের কথায়, সুরে, সংগীতে কোনো মিল নেই। এবারই এই ধরনের গান করলাম। ভিন্নতা শুধু বলার জন্য না, গানে সত্যিই ভিন্নতা রয়েছে। এই অ্যালবামের জন্য অনেক মিশ্র অ্যালবামে গান করিনি। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের স্পর্শ করবে।’

