ঢাকাMonday , 10 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরকে ফিরিয়ে দিলেন আলিয়া

Link Copied!

alia-bahtবিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা আমির খান। তার সিনেমা মানেই বক্স অফিসে রেকর্ড। তাকে বলা হচ্ছে বর্তমান সময়ের বক্স অফিস কিং। এ অভিনেতার পরবর্তী সিনেমা থাগস অব হিন্দুস্তান। এতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন। সিনেমাটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস।
যে কেউ এ সিনেমায় অভিনয় করতে চাইবেন। কিন্তু সিনেমাটির প্রধান নারী চরিত্র বাছাই করতে হিমশিম খেতে হচ্ছে নির্মাতাদের। এমনকি সিনেমাটিতে অভিনয়ের জন্য আলিয়াকে অনুরোধ করেছিলেন আমির খান। কিন্তু তাকেও ফিরিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘আমিরের সঙ্গে অভিনয় করতে চান আলিয়া। কে না চাইবে? কিন্তু সেই সিনেমায় নয়, যেখানে নায়িকাদের কিছুই করার থাকবে না। থাগস অব হিন্দুস্তান সিনেমায় নায়িকার ভূমিকা খুবই কম। হৃতিক রোশান এর আগে আদিত্য চোপড়াকে নায়িকার ভূমিকা একটু বড় করতে অনুরোধ করেছিলেন। আদিত্য রাজিও হয়েছিলেন। কিন্তু যখন আমির সিনেমাটি আগ্রহ দেখালেন এবং হৃতিক বাদ পড়ছেন নায়িকা চরিত্র যেমন ছিল তেমনই থেকে গেল।’
সিনেমার চরিত্রের জন্য নির্মাতারা যাদের নির্বাচন করেছিলেন তাদের কেউ নাকি অভিনয় করতে রাজি হচ্ছেন না। এ তালিকায় রয়েছেন-শ্রদ্ধা কাপুর, বাণী কাপুর। সর্বশেষ এ তালিকায় যুক্ত হলেন আলিয়া ভাট।
একটি সূত্র বলেন, ‘সবাই জানে আমিরের সিনেমায় নায়িকাদের ভূমিকা কম থাকে। কিন্তু দঙ্গল সিনেমায় ফাতিমা সানা শেখের ভূমিকা যতটুকু ছিল ততটুকু তো থাকা উচিৎ।’