স্পোর্টস ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে হাসেনি তার ব্যাট। তবে আইপিএলে কাল দ্বিতীয় ম্যাচেই ৪৫ বলে অপরাজিত ৭৬ রানের দারুণ ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার। গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচজয়ী এই ইনিংস খেলার পথেই অনন্য মাইলফলক স্পর্শ করেছেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক।
মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সাত হাজার রান পূর্ণ করেছেন ওয়ার্নার। তার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে সাত হাজার রান করেছেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও ব্র্যাড হজ। সবার ওপরে থাকা গেইল আর ২৫ রান করলেই প্রথম ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন।

