ঢাকাMonday , 10 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকের সঙ্গে আলোচনা ফলপ্রসূ : তারানা হালিম

Link Copied!

taranaনিজস্ব প্রতিবেদক : ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার বেলা ১১টায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিঙ্গপুরে ৩০ মার্চ ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে ফেক আইডি অপসারণ, ফেসবুকে নারীর প্রতি সহিসংতা ও উস্কানিমূলক ভিডিও পোস্ট অপসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তারা এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তিনি আরো বলেন, মানহানিকর যেকোনো পোস্ট এবং জঙ্গিবাদে উৎসাহিত করে এমন পোস্ট বা ভিডিও অপসরাণে তারা সর্বোচ্চ গুরুত্ব দেবে।