ঢাকাSunday , 9 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে বাংলাদেশ ক্যাডেট একাডেমির বৃত্তি

Link Copied!

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দিচ্ছেন প্রধান অতিথি

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দিচ্ছেন প্রধান অতিথি

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন জাতীয় শিশু দিবসে (গত ১৭ মার্চ) রাজধানী ঢাকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ৩য় থেকে ৯ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্যাডেট একাডেমি (BCA)।
সংগঠনটির উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আ ক ম গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়ামে প্রায় ৫৫৬ জন কৃতি শিক্ষর্থীদের বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ টি এম মোরশেদ আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষর্থীদের মাঝে ক্রেস্ট, বৃত্তির নগদ অর্থ এবং সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্যাডেট একাডেমি মোহাম্মদপুর শাখার পরিচালক আবু রায়হান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ক্যাডেট একাডেমির পরিচালক মাহবুব আরেফিন, মো. বেলাল হোসেন, লায়ন মো. সাইফুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ ক্যাডেট একাডেমি আজিমপুর শাখার পরিচালক এস এম মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় শিশু দিবসের গুরুত্ব তুলে ধরা হয়
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ক্যাডেট একাডেমির বৃত্তি পরীক্ষায় প্রায় ৩,৫০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ৫৫৬ জন বৃত্তি লাভ করে। বাংলাদেশ ক্যাডেট একাডেমি ২০০৮ সাল থেকে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে।