ঢাকাSunday , 9 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিডিএস কোর্স ৫ বছর মেয়াদি করার সিদ্ধান্ত

Link Copied!

BMDCনিজস্ব প্রতিবেদক : ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) কোর্স পাঁচ বছর মেয়াদি করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্তের ফলে কোর্সটি আন্তর্জাতিক মানে উন্নিত হলো। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই এটা কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডা. হুমায়ুন কবীর বুলবুল।
ডা. হুমায়ুন কবীর বুলবুল বলেন, ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর এই কোর্স চার বছর মেয়াদি চলে এসেছে। তবে বিশ্বের কোথাও এখন চার বছর মেয়াদি বিডিএস কোর্স নেই। সবখানে এখন পাঁচ বছর মেয়াদি। তাই আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা চালাচ্ছিলাম। আজ বিএমডিসির সিদ্ধান্তের মাধ্যমে কোর্সটি আন্তর্জাতিক মানে উন্নীত হলো।
বিডিএস কোর্সটি পাঁচ বছর মেয়াদি করার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডা. হুমায়ুন কবীর বুলবুল।