ঢাকাSunday , 9 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের স্কুলে যাবেন সানি

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন। স্কুল জীবন পার করেছেন অনেক আগে। বর্তমানে অভিনয়ে নিজের অবস্থান শক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
তবে শুধু অভিনয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না এ অভিনেত্রী। সিনেমার অন্যান্য বিষয় নিয়েও কাজ করতে চান তিনি। এ জন্য লস অ্যাঞ্জেলেসের একটি স্কুলে ভর্তি হয়েছেন তিনি। সেখানে চিত্রনাট্য লেখা ও ভিডিও সম্পাদনা বিষয়ে প্রশিক্ষণ নিবেন সানি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
অনেকদিন ধরেই কোর্সগুলো করতে চাইছিলেন সানি। কিন্তু পেশাগত কারণে তার ফুসরত পাচ্ছিলেন না। বর্তমানে একটু অবসর পেয়েছেন, তাই আর সুযোগ হাতছাড়া করতে চাইছেন না। এ প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে সানি বলেন, ‘আমি নতুন কিছু শেখার জন্য আবার স্কুলে যেতে পেরে ভীষণ উচ্ছ্বসিত।’
তবে নিয়মিত স্কুল শুরু করার আগে একটি মোবাইল ফোনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে দুবাই উড়াল দিয়েছেন সানি। পাশাপাশি সেখানে কিছু আনন্দমুখর সময় পার করছেন তিনি।
সানি লিওন অভিনীত পরবর্তী সিনেমা তেরা ইন্তেজার। এতে তার বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান। সিনেমা প্রসঙ্গে সানি বলেন, ‘আমি ও আরবাজ দুজনই সিনেমাটির চিত্রনাট্য পছন্দ করেছি। এটি একটি রোমান্টিক-থ্রিলার সিনেমা। আশা করছি, দর্শক এটি পছন্দ করবেন।’