ঢাকাSaturday , 8 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমান-লুলিয়ার অন্তরঙ্গ ছবি ভাইরাল

Link Copied!

salmanবিনোদন ডেস্ক : বলিউডের ‘মোস্ট ইলিজেবল ব্যাচেলর’ সালমান খান। বিভিন্ন সময় তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি এ অভিনেতা। সর্বশেষ রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুরের সঙ্গে এ অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও প্রেমের বিষয়টি স্বীকার করেননি সালমান।
সম্প্রতি ভাগনে আহিলের জন্মদিন উপলক্ষে স্বপরিবারে মালদ্বীপে গেছেন সালমান খান। সালমানের পরিবারের সঙ্গে মালদ্বীপে গেছেন লুলিয়াও। আর সেখানে সালমান ও লুলিয়াকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান-লুলিয়ার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে সালমানকে লুলিয়া জড়িয়ে ধরে আছেন এমন দৃশ্য দেখা গেছে। ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে এ ছবিটি। শুধু তাই নয়, বিভিন্ন ছবিতে সব সময় সালমানের পাশে লুলিয়াকে দেখা গেছে।
সম্প্রতি টাইগার জিন্দা হ্যায় সিনেমার প্রথম পর্বের শুটিং শেষ করেছেন সালমান। এতে তার বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। পাশাপাশি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে এ অভিনেতার টিউবলাইট সিনেমাটি। এ ছাড়া তিনিধুম-ফোর সিনেমায় অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।