ঢাকাSaturday , 8 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুইডেনে ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে পড়ল ট্রাক, নিহত তিন

Link Copied!

swedenআন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের রাজধানী স্টকহোমে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ট্রাক ঢুকে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে রাজধানীর কাছের কুইন স্ট্রিটে এ ঘটনা ঘটে।
তবে স্টকহোম পুলিশ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে। পুলিশ জানায়, শুক্রবার বিকালে এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন বলেন, দেশ হামলার শিকার হয়েছে, সন্ত্রাসী হামলা হয়েছে। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ একটি ট্রাক একটি ডিপার্টমেন্টাল স্টোরের ভেতরে ঢুকে যায়। এ সময় মানুষজন ছোটাছুটি করছিল। ওই ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত লেইফ আর্নমার নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি জানি না, ঠিক কতজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় অনেকেই হতবাক হয় পড়েছেন।’