ঢাকাSaturday , 8 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের সঙ্গে ২০০ কোটি ডলারের অস্ত্রচুক্তি ভারতের

Link Copied!

israilআন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য ২০০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে ভারত। বৃহস্পতিবার ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠান অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিস (আইএআই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের সঙ্গে এ পর্যন্ত ভারতের যে সব সামরিক চুক্তি হয়েছে এটিই সবচেয়ে বড় । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ফেব্রুয়ারি মাসে এ সংক্রান্ত বাজেট অনুমোদন করার পর এ চুক্তি করা হয়।
এতে বলা হয়েছে, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা এমআরএসএএম এ চুক্তির অন্তর্ভুক্ত থাকবে। এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরায়েলে বারাক ৮ নামে পরিচিত। এ ছাড়া, ভারতের প্রথম বিমানবাহী রণতরীর জন্য দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা এলআরএসএএমও থাকবে। চুক্তির আওতায় ২০২৩ সালের মধ্যে প্রথম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতকে সরবরাহ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এ জন্য প্রায় ২০০ কোটি ডলারের চুক্তি ভারতের সঙ্গে করা হয়েছে।
আইএআই প্রধান জোসেফ ওয়েসিস বলেছেন, কৌশলগত অংশীদার হিসেবে গত ২৫ বছরের বেশি সময় ধরে ভারতের সঙ্গে কাজ করছে তার সংস্থা। এ চুক্তিকে আইএআই’এর সক্ষমতার প্রতি ভারত সরকারের আস্থার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন তিনি।