ঢাকাFriday , 7 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিপূর্ণ স্ট্রাইকার সুয়ারেজ

Link Copied!

SUAREZস্পোর্টস ডেস্ক : বার্সেলোনা শিবিরের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে নিজের সেরাটা জানান দিয়ে চলছেন লুইস সুয়ারেজ। দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ সব গোল ছাড়াও সতীর্থদের গোলে দারুণভাবে ভূমিকা রেখে চলছেন তিনি।
চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ অ্যাসিস্ট সুয়ারেজের। মূলত বার্সার আক্রমন ভাগ সাজানো হয় মেসিকে কেন্দ্র করে। কিন্তু মেসির ছায়ায় থেকেও ৯ নম্বর অবস্থানে থেকে কাতালানদের দারুণভাবে সহায়তা করে যাচ্ছেন সুয়ারেজ। তাই উরুগুইয়ান এ তারকাকে সত্যিকারের স্ট্রাইকার বলে দাবি করছে স্প্যানিশ গনমাধ্যমগুলো।
চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোল মেসির। ২৭ গোল নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টাইন তারকা। তারপরই ২৪ গোল নিয়েই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সুয়ারেজ।
গোল করার সঙ্গে সতীর্থদের গোলে সহায়তায়ও সমানভাবে পারদর্শী সুয়ারেজ। এবার লা লিগায় সর্বোচ্চ ১১টি গোলে সহায়তা করে শীর্ষে রয়েছেন সুয়ারেজ। ১০টি অ্যাসিস্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেইমার। বার্সা ত্রয়ীর দারুণ ফর্মে লা লিগা শিরোপা ধরে রাখা সহ এবার চ্যাম্পিয়নস লিগেও চোখ রাখছে দলটির সমর্থকরা।