ঢাকাFriday , 7 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানের পর এবার প্রিয়াঙ্কা

Link Copied!

Salman_Priyankaবিনোদন ডেস্ক : নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার গায়কি প্রতিভার কথা সবারই জানা। কিন্তু সম্প্রতি নিজের আরো একটি প্রতিভার কথা ভক্তদের জানালেন এ অভিনেত্রী। সালমান খানের পর এবার চিত্রশিল্পী হিসেবে নিজের পরিচয় জানালেন প্রিয়াঙ্কা।
ইনস্টাগ্রামে চিত্রশিল্পী হিসেবে নিজের পরিচয় জানান দেন প্রিয়াঙ্কা চোপড়া। রঙ তুলি হাতে কিছু একটা আঁকছেন এমন একটি ছবি পোস্ট করে এর ক্যাপশন হিসেবে তিনি লেখেন, ‘রোববারের দুষ্টুমি। চিত্রকর্ম খুবই মজার বিষয়। এটি শেখানোর জন্য জ্যাজ মাসরি (জেসমিন আল মাসরি) ও এম ডেসান্টে (মাইকেল ডেসান্টেকে) ধন্যবাদ।’
সম্প্রতি ২০১৭ সালের সবচেয়ে সুন্দরী নারীর তালিকায় প্রিয়াঙ্কার নাম ঘোষণা করা হয়েছে। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি। তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন বিয়ন্সে। কাজের দিক থেকে বর্তমানে বেওয়াচ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। আগামী ২৬ মে মুক্তি পাবে সিনেমাটি।