ঢাকাFriday , 7 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুর আগে যা অবশ্যই করতে চান দীপিকা

Link Copied!

dipikaবিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় আসেন তিনি। বিশেষ করে রণবীর সিংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে প্রায়ই আলোচনায় আসেন এ অভিনেত্রী। যদিও তাদের প্রেমের বিষয়টি এখনো স্বীকার করেননি তারা।
সম্প্রতি ভারতীয় একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন দীপিকা পাড়ুকোন। এ সময় বিয়ে ও সন্তান নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি। মৃত্যুর আগে কোন কাজটি তিনি করতে চান এমন প্রশ্ন করা হয় এ অভিনেত্রী। উত্তরে দীপিকা পাড়ুকোন বলেন, ‘মৃত্যুর আগে আমি অবশ্যই একটি কাজ করতে চাই তা হলো- অনেক সন্তান নিতে চাই।’
দীপিকা পাড়ুকোন অভিনীত পরবর্তী সিনেমা পদ্মাবতী। সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি। এতে আরো অভিনয় করছেন রণবীর সিং ও শহিদ কাপুর। এ ছাড়া অদিতি রাও হায়দারিকেও দেখা যাবে। চলতি বছরের শেষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।