ঢাকাFriday , 7 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়া মানে দুই গ্যালন জল

Link Copied!

Joya_abirবিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় চিত্রনায়ক আবির চ্যাটার্জি। বেশ কিছু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। কিছুদিন আগে ‘বিসর্জন’শিরোনামের সিনেমায় অভিনয় করেছেন আবির। এতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আবির। ‘বিসর্জন’ সিনেমার নানা দিকসহ অনেক বিষয়ে কথা বলেন তিনি। জয়া আহসান শুটিংয়ের সময় বেশ সহযোগিতা করেছেন আবিরকে। সিনেমায় আবিরের কিছু সংলাপে ধর্মীয় শব্দ ব্যবহৃত হয়েছে। এ ব্যাপারেও জয়ার সহযোগিতা পেয়েছেন বলে জানান আবির।
এ সময় জয়া সম্পর্কে অল্প কথায় কিছু বলতে বলা হয় আবিরকে। জয়া সম্পর্কে আবির বলেন, ‘জয়া মানে দুই গ্যালন জল! জয়াকে কাঁদতে বললেই সুইচ টেপার মতো করে জল বের করতে পারে। তাও অনবরত!’