ঢাকাThursday , 6 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজেকে ভেঙে ‘সত্তা’য় শাকিব

Link Copied!

sakibবিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের বাণিজ্যিক সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তাকে সাধারণত দর্শক যেভাবে দেখে অভ্যস্থ এবার তাকে ভিন্নভাবে দেখা যাবে। নিজেকে ভেঙ্গে নতুনভাবে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন ‘সত্তা’ সিনেমার মাধ্যমে। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত এ সিনেমাটি আগামী ৭ এপ্রিল সারা দেশে মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
এ প্রিমিয়ার শোতে দেখা গেছে শাকিব খান গতানুগতিক অভিনয়ের বাইরে গিয়ে অভিনয় করেছেন। যা ছিল প্রশংসনীয়। সিনেমাটির গল্প, গান, সংলাপ ও নির্মাণ কাজও ভালো হয়েছে বলে উপস্থিত অতিথিরা জানান। এদিকে কারণ ছাড়াই শাকিব খানের লুকের পরিবর্তন ছিল দৃষ্টিকটু।
সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের পশ্চিম বঙ্গের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী পাওলি দাম। এ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খানসহ অনেকে।
প্রিমিয়ার শোতে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, প্রযোজক সোহানী হোসেন, চিত্রনাট্যকার ফেরদৌস হাসানসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
২০১৪ সালের নভেম্বরে মহরতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এরপর শিডিউল জটিলতাসহ বিভিন্ন কারণে থেমে থেমে চলে এ সিনেমার শুটিং। অবশেষে সব কাজ শেষ করে গত ১২ জানুয়ারি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয় এবং সেন্সর ছাড়পত্র পায়।
এ সিনেমায় মোট ৭টি গান রয়েছে। এ চলচ্চিত্রের সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, পান্থ কানাই, মমতাজ, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, কনা, মিলা, পূজা এবং সুমি শবনম।
সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। তরঙ্গ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন মজনু।