ঢাকাWednesday , 5 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড়িবন্দি অমিতাভ

Link Copied!

Amitabh-Bachchanবিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। বেশ কয়েকদিন ধরেই বাড়ির মধ্যে আটকে আছেন তিনি। কারণ ঘাড়ে ব্যথায় কাবু হয়ে পড়েছেন এই অভিনেতা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
এদিকে অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেছেন, ‘এখন একটু ভালো আছি। তবে ‌ঘাড় এখনো শক্ত হয়ে আছে। সারতে অনেক সময় লাগবে। সব ঠিকঠাক, ভালোর দিকেই যাচ্ছে।’
যুবক বয়সে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় চোট লেগেছিল অমিতাভ বচ্চনের। আর তা এখনো ভোগাচ্ছে বলে জানান এই অভিনেতা।
সম্প্রতি পুত্রবধূ ঐশ্বরিয়ার বাবার শ্রাদ্ধর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিতাভ। এ সময় তাকে গলায় কলার পরিহিত অবস্থায় দেখা গেছে। তারপর গত কয়েকদিন ধরে বাড়িতেই বন্দি সময় কাটাচ্ছেন তিনি।
খুব শিগগির মুক্তি পাবে রামগোপাল পরিচালিত ‘‌সরকার ৩’। এতে অমিতাভ ছাড়াও অভিনয় করেছেন- জ্যাকি শ্রফ, মনোজ বাজপেয়ী, ইয়ামি গৌতম প্রমুখ।